সেবা ডেস্ক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের শূন্য আসনে ভর্তি আগামী ৮ ডিসেম্বর কার্যক্রম অনুষ্ঠিত হবে। মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১২০০ সিটের বিপরীতে ৫৮১টি আসন শূন্য রয়েছে।
৭ ডিসেম্বর অপেক্ষমাণ তালিকার শিক্ষার্থীদের সশরীরে এসে বিশ্ববিদ্যালয়ে রিপোর্ট করতে হবে। ঐদিন রাত আটটার মধ্যে রিপোর্টকৃত প্রার্থীদের মধ্য থেকে মেধাতালিকা প্রকাশ করা হবে। পরে ঐ তালিকা থেকে ৮ ডিসেম্বর ভর্তি করানো হবে।
ভর্তি ও আনুষাঙ্গিক ফি বাবদ একজন শিক্ষার্থীর ভর্তি সম্পন্ন করতে মোট ছয় হাজার দুইশত চৌদ্দ টাকা জমা দিতে হবে। ভর্তির সময় শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার জন্য প্রদত্ত প্রবেশপত্র, বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত ভর্তি ফরম, রেজিস্ট্রেশন ফরম, মেডিকেল ফরমসহ এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট, এইচএসসির মূল প্রশংসাপত্র এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। এছাড়াও ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.bau.edu.bd) পাওয়া যাবে।