সেবা ডেস্ক: পটেটো চিপস ভালোবাসে না কে! অনেক বাচ্চা তো চিপস বলতেই অজ্ঞান। নোনতা-মচমচে স্বাদের চিপস পেলে এদের আর কিছু লাগেই না।
বাজারে রয়েছে হাজারও চিপস ব্রান্ড। কিন্তু এক পিস চিপসের দাম কত হতে পারে? না, আপনি যা ভাবছেন দামটা তার চেয়েও অনেক বেশি। তবে সেটা সুইডেনের কোম্পানি সেন্ট এরিকের বাজারে আনা এক পিস চিপস। বলা হচ্ছে, এটাই নাকি দুনিয়ার সবচেয়ে দামি চিপস।
এক প্যাকেট চিপসের দাম ৪৫ দশমিক ৬৮ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৬০০ টাকা। প্যাকেটে থাকে মাত্র ৫টি চিপস। হিসেব করলে এক পিস চিপসের দাম পড়ে ৯ দশমিক ১৪ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯২১ টাকা।
কেন এত দাম? নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, সুইডেনের অত্যন্ত মূল্যবান কিছু মসলা দিয়ে তৈরি হয় এই চিপস। তৈরি করেন দেশের সবচেয়ে প্রতিশ্রুতিবান সেফরা। চিপসটি আনা হয়েছে ৫টি স্বাদে।