জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে কুড়িগ্রামে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu

ডাঃ জি এম ক্যাপ্টেন,  কুড়িগ্রাম প্রতিনিধি ঃ ০৬.১২.১৬

জাতীয় ভিটামিন এ পস্নাস ক্যাম্পেইন সফল করতে কুড়িগ্রামে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগ সিভিল সার্জন হলরম্নমে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ এসএম আমিনুল ইসলাম, কুড়িগ্রাম সদর হাসপাতালের ব্যবস্থাপক ডাঃ অজয় কুমার রায়, ডিপুটি সিভিল সার্জন ডাঃ নাসরিন বেগম, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নজরম্নল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক প্রমুখ।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয় আগামী ১০ ডিসেম্বর দেশব্যাপী জাতীয় ভিটামিন এ পস্নাস ক্যাপসুল খাওয়ানো হবে। এতে কুড়িগ্রামে ১হাজার ৯শ ৪৯টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার ৬শ ৯০ জন শিশুকে ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৮৩ হাজার ৬শ ৭১ জন শিশুকে ভিটামিন এ পস্নাস ক্যাপসুল খাওয়ানো হবে। ঐ দিন সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যনত্ম ভিটামিন এ পস্নাস ক্যাপসুল খাওয়ানো হবে।

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top