জয়র্ধন পাল, চট্টগ্রাম: ডেসটিনি ২০০০ লি. এর চেয়ারম্যান ও এমডি'র মুক্তির দাবিতে ২৩-১২-২০১৬ শুক্রবার বিকাল ০৩:৩০ মিনিটে চট্টগ্রাম ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন এর উদ্যোগে লিপি ষ্টোর এর ৩য় তলায় আগ্রাবাদ সিংগাপুর মার্কেট, ডেসটিনির বিভাগীয় অফিসে সাপ্তাহিক ১১০ তম বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আহমেদ মানচুর।
ডিএসএমএফ গ্রীন বিভাগীয় সদস্য সন্জিব চক্রবর্তী এর সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন ডিএসএমএফ গ্রীন সমন্বয় কমিটির যুগ্ন আহবায়ক রাজীব চক্রবর্তী ।
প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, সচিব লিটন দাশ, ডিএসএমএফ গ্রীন সমন্বয় কমিটি সদস্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, ডিএসএমএফ গ্রীন চট্টগ্রাম বিভাগীয় সদস্য জয়র্ধন পাল (মিডিয়া), ডিএসএমএফ গ্রীন চট্টগ্রাম বিভাগীয় সদস্য মো: সেলিম, ডিএসএমএফ গ্রীন চট্টগ্রাম বিভাগীয় সদস্য প্রণব বড়ুয়া এবং ডিএসএমএফ গ্রীন চট্টগ্রাম বিভাগীয় সদস্য নূর আলম।
আলোচনার শুরুতে চট্টগ্রামের বিভিন্ন থানা প্রতিনিধি বৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীনের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার মো. নাজিম উদ্দিন জুয়েল স্যার এর পিতার মৃত্যুতে শোক প্রকাশ ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভাতে ডেসটিনি ২০০০ লি: সাধারন পরিবেশক ও বিনিয়োগকারীগন উপস্থিত ছিলেন। সকল বাধাকে জয় করে আজকের সাপ্তাহিক সভা ও দোয়া মাহফিল সম্পন্ন করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে ডিএসএমএফ গ্রীন সমন্বয় কমিটির যুগ্ন আহবায়ক রাজীব চক্রবর্তী এর সমাপনী বক্তব্যে উক্ত সভা সমাপ্ত করেন।
