এমডিজি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে স্বাস্থ্য খাত : ফজলে রাব্বী

Unknown
সেবা ডেস্ক:  ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, এমডিজি অর্জনের ক্ষেত্রে স্বাস্থ্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। স্বাস্থ্যখাত এখন আর শুধু ক্লিনিক্যাল ইস্যু নয় এখন এটি দেশের ডেভলোপমেন্ট খাতেরও একটি অংশ।
 
আজ বৃহষ্পতিবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র অডিটরিয়ামে জনস্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশ আয়োজিত পাবলিক হেল্থ ডে সেলিব্রেশন এ্যান্ড সাইন্টিফিক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
 
ফাস্টফুডের ক্ষতিকর দিক উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, বাচ্চাদের জন্য ফাস্টফুড সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে। ফাস্টফুডের দোকানের লাইসেন্স অনেক যাচাই বাছাই করে প্রদান করা উচিত।তামাকজাত দ্রব্য, সফট ও হার্ড ড্রিংকস (এলকোহল) এর উপর সিনট্যাক্স বসানোর উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এসব দ্রব্যাদির উপর থেকে অর্জিত অতিরিক্ত ট্যাক্স স্বাস্থ্য সেবার জন্য ব্যয় করলে জাতি উপকৃত হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আইসিইউ সুবিধা প্রদানের উপরও গুরুত্বারোপ করেন ডেপুটি স্পিকার।
 
এনজিওর উদ্দেশে ফজলে রাব্বী মিয়া বলেন, এনজিওগুলোর কাছ থেকে আমরা আশানুরূপ ফলাফল পাচ্ছিনা। জনসচেতনতার অভাবে স্বাস্থ্যখাতে শতভাগ সাফল্য আসছেনা। জনগণকে স্বাস্থ্য সচেতন করতে এনজিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। 
 
সংগঠনের চেয়ারম্যান ডা. ফাতেমা আশরাফের সভাপতিত্বে সেমিনারে বাংলাদেশ হেলথ সায়েন্স ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর লিয়াকত আলী, দৈনিক মানবকণ্ঠের প্রকাশক জাকারিয়া চৌধুরী, ডা. মাজাহিরুল হক, প্রফেসর ডা. শারমিন ইয়াসমিন (বিএমসি), ডা. সমীর সাহা প্রমুখ বক্তব্য রাখেন।-বাসস।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top