
শিব্বির আহমদ রানা, বাঁশখালী, চট্টগ্রাম : সাতকানিয়া তুলাতলি গোল্ডকাপ টুনামেন্টে সেমিফাইনালে খেলে বাঁশখালীর দুই শক্তিশালী টিম। বাঁশখালী থ্রীস্টার ফুটবল একাডেমী বনাম বাঁশখালী চাঁনপুর ব্লু ষ্টার ক্লাব।
সেমিফাইনালে খেলে চাঁনপুরকে ১-০ গোলে হারিয়ে বাঁশখালী থ্রীস্টার ফুটবল একাডেমী ফাইনালে উত্তীর্ণ হয়।
খেলার দ্বিতীয়ার্ধে রাসেলের ক্রস থেকে কৌশলী খেলোয়াড় আমান নিকুুতভাবে হেড করে বল পৌছে দেয় গোলপোষ্টে। বাঁশখালী থ্রীস্টার ফুটবল একাডেমীর পক্ষে জাতীয় ফুটবল তারকা শিমুল খান বাবু সুন্দর খেলা উপহার দেন।
থ্রীস্টার ফুটবল একাডেমীর প্রতিষ্টাতা পরিচালক ও অধিনায়ক মোজাফ্ফরুল ইসলাম ছোটন বলেন- ইনশাল্লাহ আমরা আগামী ফাইনালে উত্তীর্ণ হবো।