ভারতের বিপক্ষে জেনিংসের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে সফরকারী ইংল্যান্ড

Unknown
সেবা ডেস্ক:  জেনিংসের সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে চলমান সিরিজের চতুর্থ টেস্টের প্রথম দিন শেষে শক্ত অবস্থানে সফরকারী ইংল্যান্ড। কিটন জেনিংসের ১১২ রানের সুবাদে প্রথম দিন ইংল্যান্ডের সংগ্রহ ৫/২৮৮।
 
মুম্বাইয়ে নিজের অভিষেক টেস্ট খেলতে নেমেই ওপেনার হিসেবে সেঞ্চুরি হাঁকান এই ইংলিশ ব্যাটসম্যান। প্রথম দিন ভারতের সফল বোলার ছিলেন অফ-স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। ৭৫ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি।
 
তরুণ ব্যাটসম্যান হাসিব হামিদ মোহালি টেস্টে হাতের আঙ্গুলে আঘাত পান তাই ভারতের বিপক্ষে পরের দুই টেস্টের জন্য স্কোয়াডে সুযোগ পান জেনিংস। এছাড়া ২০১২ সালের পর ১১তম খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিষ্টার কুকের ওপেনিং পার্টনার হিসেবে মুম্বাই টেস্ট খেলার সুযোগ পান তিনি।
 
এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে পরীক্ষায় নামতে হয় জেনিংসকে। শুরু থেকেই সাবলীল ছিলেন জেনিংস। তাই উদ্বোধনী জুটিতে ১শ’ রানের কোটা স্পর্শ করার দ্বারপ্রান্তে পৌঁছে যায় কুক-জেনিংস জুটি। কিন্তু এই জুটিকে তিন অংকে পা দিতে দিলেন না ভারতের বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাদেজা। ৪৬ রানে থাকা কুককে বিদায় দেন জাদেজা।
 
কুকের বিদায়ে জেনিংসের সঙ্গী হন জো রুট। কিন্তু রুটকে বেশি দূর যেতে দেননি অশ্বিন। ২১ রান করে অশ্বিনের প্রথম শিকার হন রুট। ৩৭ রানে ২ উইকেট হারানোর ক্ষতটা এরপর দ্রুতই ভুলিয়ে দিয়েছেন জেনিংস ও মঈন আলী। দু’জনই ভারতীয় বোলারদের ওপর চেপে ধরেন। অবশ্য বেশ সর্তকতার সাথেই ভারতীয় বোলারদের মোকাবেলা করেন এ জুটি।
 
এর মাঝে অভিষেক টেস্ট খেলতে নেমে নিজের ১৮৬তম বলে সেঞ্চুরি তুলে নেন জেনিংস। ইংল্যান্ডের অষ্টম ওপেনার হিসেবে এবং ১৯তম খেলোয়াড় হিসেবে এই রেকর্ড গড়লেন জেনিংস। সেঞ্চুরির পর মঈনকে নিয়ে ভালোই এগোচ্ছিলেন জেনিংস। কিন্তু ৫০ রান করার পর অশ্বিনের দ্বিতীয় শিকারে পরিণত হন মঈন। ফলে ৩২ ওভারে গড়ে উঠা ৯৪ রানের জুটিটি থেমে যায়। মঈনকে ফেরানোর দু’বল পরই জেনিংসকেও তুলে নেন অশ্বিন। ফলে দারুণভাবে খেলায় ফিরে ভারত। ১৩টি চারে ২১৯ বলে ১১২ রান করেন জেনিংস।
 
 
দলীয় ২৩০ রানেই মঈন ও জেনিংসকে বিদায় করে দিয়ে আত্মবিশ্বাস ফিরে পান অশ্বিন।  দলীয় ২৪৯ রানে জনি বেয়ারস্টোর উইকেটও তুলে নেন অশ্বিন। যেখানে জনি বেয়ারস্টোর অবদান মাত্র ১৪।
 
এরপর দিনের বাকী সময়ে ইংল্যান্ডের আরও উইকেট তুলে নেয়ার আপ্রাণ চেষ্টা করেছে ভারতীয় বোলাররা। কিন্তু সেটি আর হতে দেননি বেন স্টোকস ও জস বাটলার।
 
স্টোকস ২৫ ও বাটলার ১৮ রান নিয়ে দিন শেষ করেন। অশ্বিনের ৪ উইকেট শিকার ছাড়াও অন্য ১টি উইকেট নিয়েছেন জাদেজা। এ ম্যাচে ৪ উইকেট নিয়ে টেস্টে উইকেট শিকারে ভারতের সাবেক পেসার জাভাগল শ্রীনাথকে ছাড়িয়ে গেছেন অশ্বিন। এখন তার উইকেট সংখ্যা ২৩৯। শ্রীনাথের ২৩৬।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top