চ্যারিটেবল মামলা স্থগিত চেয়ে হাইকোর্টে রিভিশন মামলা দায়ের করেছেন খালেদা জিয়া

Unknown
সেবা ডেস্ক:  জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় পুনরায় সাক্ষ্য নেয়ার আবেদন খারিজের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলা দায়ের করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আবেদনে তিনি মামলার কার্যক্রম স্থগিত চেয়েছেন। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদা জিয়ার পক্ষে আবেদনটি দাখিল করেন অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া। 
 
গত বৃহস্পতিবার চ্যারিটেবল মামলার রাষ্ট্রপক্ষের ৩২ জন সাক্ষীর সাক্ষ্য পুনরায় নেয়ার জন্য আবেদন করেন খালেদা জিয়া। ঐ আবেদনে বলা হয়, শপথের বিধান অনুযায়ী, এই সাক্ষীদের সাক্ষ্য নেয়া হয়নি। তাই এই সাক্ষ্য বাতিল করে নতুন সাক্ষ্য নেয়া হোক। কিন্তু বিশেষ জজ আদালত-৩ শুনানি শেষে এই আবেদন খারিজ করে দেয়। এই খারিজ আদেশের বিরুদ্ধে রিভিশন মামলা করেন খালেদা জিয়া।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top