চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি

Unknown
সেবা ডেস্ক:  চিকিৎসার জন্য ছয়দিনের সফরে সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রপতিকে বহনকারী একটি ভিভিআইপি ফ্লাইট সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে। 
 
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। এসময় সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রিপরষিদ সচিব, কূটনৈতিক কোরের ডিন, তিন বাহিনীর প্রধান এবং সামরিক ও বেসামরিক ঊচ্চ পদস্থ কর্মকর্তারা। 
 
চিকিৎসা শেষে আগামী ১১ ডিসেম্বর রাষ্ট্রপতি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।-বাসস।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top