সাতক্ষীরার শ্যামনগরে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১

Unknown
সেবা ডেস্ক:  সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ একাধিক নাশকতা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মতিয়ার রহমান (২৮) উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের কাশিমাড়ি গ্রামের বাসিন্দা।
 
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিমাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়।
 
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top