আজ বৃহস্পতিবার কলকাতায় ‘বাংলাদেশের বিজয় উৎসব’ শুরু

Unknown
সেবা ডেস্ক:  কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ‘বাংলাদেশের বিজয় উৎসব’। 
 
কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন আয়োজিত এ উৎসবের উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। 
 
বুধবার শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
 
বিজয় উৎসবে বাংলাদেশের জামদানী, টাঙ্গাইলের তাঁত, রাজশাহীর সিল্কসহ বিভিন্ন ধরনের শাড়ি, পাট ও পাটজাত দ্রব্য এবং কারু ও হস্তশিল্পসহ অন্যান্য পণ্য প্রদর্শন করা হবে। 
 
এছাড়া এ উৎসবে মহান মুক্তিযুদ্ধের ওপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শন এবং বংলাদেশি খাবার ও পিঠাপুলির স্টল থাকবে। বাসস
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top