কৃষ্ণসাগরে রাশিয়ার বিধ্বস্ত বিমানের ৯২ আরোহীরই মৃত্যুর আশঙ্কা

Unknown
সেবা ডেস্ক:  ৯২ জন নিয়ে কৃষ্ণসাগরে বিধ্বস্ত হওয়া রাশিয়ান সামরিক বিমানের কেউই জীবিত নেই বলে ধারণা করা হচ্ছে। বিমানটির ধ্বংসাবশেষ ও কয়েকটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
 
রাশিয়ার সোচি থেকে উড্ডয়ন করা বিমানটি সিরিয়ার লাতাকিয়ায় যাচ্ছিল। বিমানটি মস্কো থেকে উড্ডয়নের পড়ে সোচির অ্যাডলার বিমানবন্দরে জ্বালানি পূর্ণ করতে অবতরণ করেছিল। সেখান থেকে উড্ডয়নের দুই মিনিটের মধ্যে রাডার থেকে হারিয়ে যায় বিমানটি। টু-১৫৪ বিমানে সেনা, সাংবাদিক ও রাশিয়ার সামরিক বাহিনীর জনপ্রিয় গানের দল আলেক্সান্দ্রোভের ৬৪ জন সদস্য ছিলেন। সিরিয়াতে তারা রাশিয়ার সেনাবাহিনীর জন্য পারফর্ম করার কথা ছিল।
 
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সোমবার জাতীয় শোক দিবস হিসেবে পালিত হবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, টু-১৫৪ বিমানটির ধ্বংসাবশেষ কৃষ্ণ সাগরের উপকূল থেকে ১.৫ কিলোমিটার দূরে ৫০ থেকে ৭০ মিটার গভীরতায় পাওয়া গেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেঙ্কভ বলেন, উদ্ধার কর্মকাণ্ড পরিচালনার সময় কোনো বেঁচে যাওয়া কাউকে পাওয়া যায়নি। বিবিসি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top