নালিতাবাড়ীতে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

S M Ashraful Azom
এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বুদ্ধি ও অটিস্টিক শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৫ ডিসেম্বর রবিবার দুপুরে বুদ্ধি ও অটিস্টিক বিদ্যালয়ে ৯৪ জন শিশুর মাঝে ব্যাক্তি উদ্যোগে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়।
বুদ্ধি ও অটিস্টিক বিদ্যালয় সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলায় ব্যক্তি উদ্যোগে গড়ে উঠা বুদ্ধি ও অটিস্টিক বিদ্যালয়ে ৯৪ জন শিশু প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত লেখা পড়া করছে। তাদের বেশির ভাগই নিন্মবিত্ত পরিবারের সন্তান। তাই তাদের শীত থেকে সুরক্ষার জন্য ইঞ্জিনিয়ার সামসুল আলম স্বপন তার ব্যক্তিগত তহবিল থেকে ৯৪ জন বুদ্ধি ও অটিস্টিক শিশুর মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার সামসুল আলম স্বপন, বুদ্ধি প্রতিন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, প্রথম আলো প্রতিনিধি আবদুল মান্নান সোহেল প্রমুখ।

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top