ডাঃ জি.এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামে শুভ বড় দিন যথাযথ মর্যাদায় উদযাপন অনুষ্ঠিত হয়েছে। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট এই দিন বেথেলহেমে জন্মগ্রহন করেন। বিশ্বের অন্যান্য দেশের অভ্যনত্মরে বাংলাদেশের ন্যায় কুড়িগ্রাম জেলায় খ্রিষ্ট ধর্মানুসারীরাও যথাযথ ধর্মীয় মর্যাদা আনন্দ, উৎসব এবং প্রার্থনার মধ্য দিয়ে বড়দিন উদযাপন করেন। পালক জন শাহীন ও সহকারী পালক রতন এর উদ্দ্যেগে ভেলাকোপা মাঠের পাড়া, মৃত হায়পত মিয়ার বাড়ীতে এবং আলোক সজ্জা ও বর্ণীল সাজে সাজানো হয়েছে পুরো বাড়ীটি, এ সময় বাড়িতে যিশুখ্রিষ্টের জন্ম বৃত্তানত্ম নিয়ে আলোচনা ও কেক কাটা হয়। স্থানীয় খ্রিষ্টান ধর্মানুসারী ৫০-৬০ জন উপস্থিতিতে দোয়া প্রার্থনা পরিচালনা করেন। জন শাহীন এ ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট্য ব্যবসায়িক, একরামুল, মসলেম, শুক্কু, আজাদ, আশরাফুল, সাধীন, আলম, প্রমুখ্য এবং সাংবাদিক ও নিরাপত্তায় ব্যবস্থায় নিয়োজিত ছিলেন পুলিশ প্রশাসন।
