আট বছরে বিদেশে পাঠানো হয়েছে ৩৬ লাখ ৩৭ হাজার কর্মী

Unknown
সেবা ডেস্ক:  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত বিদেশে বাংলাদেশ থেকে ৩৬ লাখ ৩৭ হাজার ৮৬ জন কর্মী পাঠানো হয়েছে।
তিনি আজ সংসদে জাতীয় পার্টির মো. নুরুল ইসলাম ওমরের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।
মন্ত্রী বলেন, এর মধ্যে পুরুষ কর্মী ৩৫ লাখ ১৩ হাজার ১২০ জন এবং মহিলা কর্মী ৪ লাখ ৫৪ হাজার ১৪৮ জন পাঠানো হয়েছে।
তরিকত ফেডারেশনের এম এ আউয়ালের অপর এক প্রশ্নের জবাবে নুরুল ইসলাম বিএসসি বলেন, গত অর্থবছরে সৌদি আরবে সরকারিভাবে ৩০৪ জন এবং বেসরকারিভাবে ১ লাখ ৩ হাজার ২৮০ জন কর্মী গমন করছেন।
তিনি বলেন, মালয়েশিয়ায় সরকারিভাবে ২ হাজার ৩০১ জন এবং বেসরকারিভাবে ৪৮ হাজার ৭৩৪ জন কর্মী গমন করছেন। বাসস।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top