দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে খেলতে নেলসন পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

Unknown
সেবা ডেস্ক:  নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে খেলতে নেলসনে পৌঁছেছে বাংলাদেশ দল। ক্রাইস্টচার্চে প্রথম ম্যাচ হেরে যাওয়ায় ঘুরে দাঁড়ানোর বিকল্প ভাবছেন না মাশরাফি-সাকিব-তামিম-মোস্তাফিজরা।
 
মঙ্গলবার অফিসিয়াল টুইটার পেজে তাসকিন-মিরাজদের বিমান থেকে নামার একটি হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে নেলসনে নিরাপদে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
 
আগামী বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। নেলসনের স্যাক্সটন ওভালে যথারীতি বাংলাদেশ সময় ভোর ৪টায় খেলা শুরু হবে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top