বিকেএসপিতে শুরু হলো এশিয়ান অনুর্ধ্ব-১৪ টেনিস

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  এশিয়ান টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর ব্যবস্থাপনায় শুরু হলো বিকেএসপি কাপ এশিয়ান অনুর্ধ ১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতা ২০১৬।  আগামী ৯ ডিসেম্বর প্রতিযোগিতাটি চলবে।
রবিবার বিকেএসপি পরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রুহুল আযাদ প্রধান অতিথি হিসেবে  প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপি’র পরিচালক ( প্রশিক্ষণ ) মো. মোশারফ হোসেন মোল্লা ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ।
আরো উপস্থিত ছিলেন উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের ভার-প্রাপ্ত উপ-পরিচালক নুসরাৎ শারমীনসহ অন্যান্য কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা।
স্বাগতিক বাংলাদেশ সহ ভারত, কোরিয়া, হংকং, লাওস ও সিংঙ্গাপুর হতে ২০ জন বালক ও ২১ জন বালিকা খেলোয়াড় অংশগ্রহণ করছে। এ বছর বাংলাদেশ থেকে ১০ জন বালক ও ০৭ জন বালিকা খেলোয়াড় রয়েছে। প্রতিযোগিতায় বালক একক, বালিকা একক, বালক দ্বৈত ও বালিকা দ্বৈত ইভেন্টস সমূহ অন্তর্ভুক্ত থাকবে। কনসুলেশন ড্র পদ্ধতিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মূলপর্ব ছাড়াও দ্বিতীয় দিন থেকে স্থান নির্ধারনী ম্যাচ ও দ্বৈতের খেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯ টা হতে খেলা শুরু হয়ে বিকাল পর্যন্ত খেলা চলবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top