ঢাকা-চিলমারী রুটে আন্তনগর ট্রেন চালুর দাবিতে কুড়িগ্রামে এক যোগে ৬টি রেল ষ্টেশনে সমাবেশ

G M Fatiul Hafiz Babu
 কুড়িগ্রাম প্রতিনিধি ঃ ০৫.১২.২০১৬ঃ

ঢাকা-চিলমারী রুটে আন্তনগর ট্রেন চালু ও সোনাহাট স্থল বন্দর থেকে কুড়িগ্রাম পর্যন্ত রেলপথ সংযুক্ত করার দাবীতে একযোগে কুড়িগ্রাম জেলার ৬টি রেল ষ্টেশনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে কুড়িগ্রামের ৬টি রেল ষ্টেশন পর্যবেক্ষণ করেন সরকারী রেল পরিদর্শক মোঃ আক্তারুজ্জামান ও বিভাগীয় প্রকৌশলী আরিফুল ইসলাম। তাদের এই পরিদর্শন কালে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটি কুড়িগ্রাম ৬টি রেল ষ্টেশনেই সমাবেশ করে এবং স্বরক লিপি পেশ করে।

এসব সমাবেশে বক্তব্য রাখেন সাবেক প্রফেসর শামসুল আলম খন্দকার, সাংস্কৃতিক সংগঠক জ্যোতী আহমদ, গণ কমিটি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ প্রমূখ। সমাবেশ গুলোতে প্রতিটি ষ্টেশনে গণ কমিটির নেতা কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি সহ সাধারণ মানুষজন উপস্থিত ছিলেন।  বক্তারা গত ৭ সেপ্টেম্বর চিলমারীতে অনুষ্টিত সূধী সমাবেশে প্রধান মন্ত্রী শেখ হাসিনা আন্তনগর ট্রেন চালুসহ ডেমো ট্রেন চালুর প্রতিশ্রুতি দিয়েছিল তার দ্রুত বাস্তবায়ন দাবী করেন। এ সময় সরকারী রেল পরিদর্শক জনগণের আন্তনগর ট্রেনের দাবীটি  যৌক্তিক মনে করেন এবং তার রির্পোটের মধ্যে তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট তুলে ধরবেন বলে আশ্বস্তকরেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top