সেবা ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ধর্মতত্ত্ব অনুষদভূক্ত এ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।
রবিবার সন্ধ্যা ৬টার দিকে এ ফল প্রকাশ করা হয়। ধর্মতত্ত্ব অনুষদের ডিন প্রফেসর ড. আবুল বারাকাত মোহাম্মদ ফারুক ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারীর কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন।
রবিবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ১ম শিফটে ধর্মতত্ত্ব অনুষদভূক্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে ১,৯৬০টি আবেদন জমা পড়ে। পরীক্ষায় অংশগ্রহণ করে ১৪৭০ জন। পাসের সংখ্যা ১৪০০ জন, যার শতকরা হার ৯৫।
ভর্তি পরীক্ষার ফল ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) পাওয়া যাবে।
