বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা: দুই সচিবকে তলব করেছে আপিল বিভাগ

Unknown
সেবা ডেস্ক:  বার বার সময় দেয়ার পরও নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট প্রকাশ না করায় সরকারের দুই সচিবকে তলব করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামী সোমবার সকাল নয়টায় তাদেরকে আদালতে হাজির হতে বলা হয়েছে।
 
সরকারের এই দুই সচিব বলেন-আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মোহম্মদ জহিরুল হক ও একই মন্ত্রণালয়ের ড্রাফটিং ও পার্লামেন্টারি উইংয়ের সচিব মোহম্মদ শহিদুল হক। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের আট বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়।
 
অ্যাটর্নি জেনারেল মাহবুব আলমের উদ্দেশে আপিল বিভাগ বলে, আমরা বার বার সময় দিচ্ছি। কিন্তু আপনারা বিধিমালা গেজেট আকারে প্রকাশ করছেন না। আপনার আবারো সময় চাচ্ছেন। আমরা সময় দিচ্ছি না। আপনি দুই সচিবকে সোমবার হাজির করবেন। আর বিধিমালার গেজেট জারি করে নিয়ে আসবেন।
 
১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২দফা নির্দেশনা দিয়ে রায় দেয়া হয়। ওই রায়ের আলোকে নিন্ম আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল। সর্বোচ্চ আদালতের নির্দেশনার পর গত বছরের ৭ মে আইন মন্ত্রণালয় একটি চাকরির শৃঙ্খলা সংক্রান্ত খসড়া বিধি প্রস্তুত করে সুপ্রিমকোর্টে পাঠায়। সুপ্রিম কোর্ট ঐ বিধি সংশোধন করে সরকারকে বিধিমালা প্রকাশের নির্দেশ দেয়।
 
শৃঙ্খলা বিধিমালা গেজেট আকারে প্রকাশ করে ২৪ নভেম্বরের মধ্যে আদালতে দাখিল করতে গত ৭ নভেম্বর সরকারকে নির্দেশ দিয়েছিলো আপিল বিভাগ। কিন্তু সরকার গেজেট প্রকাশ না করে সময় চান। আদালত ঐদিন এক সপ্তাহ সময় দেয়। কিন্তু এই সময়ের মধ্যে গেজেট প্রকাশ করা সম্ভব হয়নি মর্মে গত ১ ডিসেম্বর আবারো দুই সপ্তাহ সময় চেয়ে আবেদন করেন। সংক্ষিপ্ত শুনানি শেষে আপিল বিভাগ এক সপ্তাহ সময় মঞ্জুর করে। এই সময়ের মধ্যেও গেজেট প্রকাশ না করায় আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে তলব করল আপিল বিভাগ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top