শেরপুর জেলা পরিষদ নির্বাচনে হুইপ আতিকের বিরুদ্ধে আচরনবিধি ভঙ্গের অভিযোগ রুমানের

Unknown
এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি : শেরপুরে জেলা পরিষদ নির্বাচনে আ’লীগের হুইপ আতিউর রহমান আতিক এমপি’র বিরুদ্ধে নির্বাচনী আচরনবিধি ভঙ্গের অভিযোগ এনেছেন আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবীর রুমান। ১৪ ডিসেম্বর বুধবার দুপুরে শহরের খরমপুর এলাকায় নির্বাচনী অফিসে সাংবাদিক সম্মেলন করে রুমান এ অভিযোগ করেছেন।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবীর রুমান জানান, মাননীয় হুইপ আতিউর রহমান আতিক সরকারী সুবিধা ভোগ করে এলাকায় অবস'ান করে আ’লীগের দলীয় প্রার্থীর পক্ষে প্রভাব খাটাচ্ছেন। নির্বাচনের ভোটার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের কাবিখা-টিআরসহ বিভিন্ন প্রকল্প প্রদানের প্রলোভন দেখাচ্ছেন এবং তার কথা না মানলে পদ হারানো, মামলা প্রদানসহ নানবিধ হুমকি প্রদান করেছেন। এছাড়া গোপন বৈঠক করে তার মনোনীত আনারস প্রতিকের প্রার্থী চন্দন কুমার পালকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। যা সম্পূর্ন নির্বাচনী আচরনবিধির সুস্পষ্ট লংঘন।

এ ব্যাপারে হুইপ আতিউর রহমান আতিক তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোন চেয়ারম্যান মেম্বারকে কোন কাজের প্রলোভন দেখাইনি। আমি নির্বাচনী কোন কাজে জড়িত নই। আমি আমার বাড়ী ও অফিসে অবস'ান করে সরকারি কর্মসূচীতে অংশগ্রহণ করছি।


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top