ঝিনাইগাতীতে ইসলামিয়া চক্ষু হাসপাতালের চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন

Unknown
এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী বাজারের প্রাণ কেন্দ্রের ঐতিহাসিক আমতলীতে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়।

বুধবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে এ চিকিৎসা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুরের সিভিল সার্জন ডাঃ আনোয়ার হোসেন। ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের প্রজেক্ট কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের সিইও মৃদুল সরকার, জামালপুর জেলা হাসপাতালের স্পেশালিষ্ট ডাঃ আশিষ কুমার সাহা, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, ইস্পাহানী ইসলামিয়া চক্ষুু ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন গাজী নজরুল ইসলাম ফয়সাল এবং ফয়েজ আহম্মেদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, এ চিকিৎসা কেন্দ্রে অপারেশন ও সার্জারী ব্যতিত চক্ষু রোগের সকল চিকিৎসা প্রদান করা হবে। অপারেশন ও সার্জারীযোগ্য রোগীদের বাছাই পূর্বক জামালপুর নিয়ে তাদের নিজস্ব হাসপাতালে স্বল্প খরচে চিকিৎসার আশ্বাস প্রদান করেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top