সাইফ আলী খান ও কারিনা কাপুরের ছেলের নাম নিয়ে বিপত্তি

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  সাইফ আলি খান ও কারিনা কাপুরের প্রথম সন্তান ছেলের জন্ম হয় মঙ্গলবার (২০শে ডিসেম্বর)। তাদের ছেলের নাম রাখেন তৈমুর আলি খান পতৌদি। কিন্তু এই নাম নিয়েই সাইফ-কারিনা পড়েছেন বিপাকে। কারণ, 'তৈমুর'কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত চলছে সমালোচনা। জনসাধারণ জানাচ্ছেন তাদের বিপত্তির কথা।
 
কিন্তু কেন এই সমালোচনা? ইতিহাস বলছে, মোঙ্গল শাসক তৈমুর লং ১৩৯৮ সালে দিল্লি দখল করে লক্ষাধিক মানুষকে হত্যা করেন, একটানা একাধিক শহর লুঠপাট করে শ্মশান করেন। আর এই তৈমুর লংয়ের কারণেই সাইফ-কারিনাও পড়েছেন বিপাকে। তাদের সঙ্গে নিকট আত্মীয়দেরও সমালোচনা গীত শুনতে হচ্ছে।
 
কারিনার চাচা অভিনেতা ঋষি কাপুর তৈমুরকে নিয়ে একটি শুভেচ্ছাবার্তা টুইট করেন। এর পরপরই তাকে অকথ্য ভাষায় শুনতে হয় প্রতিবাদ কেন এই তৈমুর নাম। একজন লিখেছেন  'আপনারা আর নাম পেলেন না'! আরেক জন লিখেছেন,'আপনি ইতিহাসটা ভাল করে পড়ুন।! এর জবাবে ঋষি বলেন, 'বাপ-মা তাদের বাচ্চার নাম রেখেছে। তা নিয়ে এত লোকের চিন্তার কী আছে! তারাতো আর তোমাদের ছেলের নাম রাখেনি'? এসব বলেও আলোচনা-সমালোচনা থামানো যাচ্ছেনা। একজনতো এভাবেই কটাক্ষ করলো ঋষিকে 'পৃথ্বীরাজ কাপুর থেকে তৈমুর আলি খান! আপনার পূর্বপুরুষেরা আজ কাঁদছেন। লজ্জা'! 
 
এমন কী রাস্তাঘাটেও সাধারণ মানুষ অনেকেই বলতে থাকেন, এটা অন্যায়। দেশে যিনি হত্যাযজ্ঞ চালিয়েছেন তার নামে কীভাবে নাম রাখা সম্ভব?
 
এই নাম নিয়ে কেউ কেউ আবার বলছেন, দেশের বুকে সাইফ-কারিনা যেন ছুরি চালিয়ে দিয়েছেন, রাগে তাদের গা জ্বলছে।আবদুল কালাম বা বীর আবদুল হামিদের মতো মুসলিম দেশভক্তর তো অভাব নেই, তাদের নামেও তো নাম রাখা যেত।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top