ভুয়া খবরেই ভাইরাল ঐশ্বরিয়া রায় বচ্চন

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  ঐশ্বরিয়ার আত্মহত্যার খবরটি নিছকই ভুয়া এবং মিথ্যা। কোন রকম তথ্য সত্যতা ছাড়ায় কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হয়েছে। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যম।
 
ইন্ডিয়া ডট কম, বলিউড লাইফসহ অনেকে এটিকে ভূয়া খবর বলে উল্লেখ করেছে। অন্যদিকে নিয়মিত ঐশ্বরিয়াকে কাভারেজ দেয়া টাইমস অব ইন্ডিয়া এ বিষয়ে কোন কোন রিপোর্টই করে নি। ইন্ডিয়া ডট কম তাদের প্রতিবেদনে বলছে ‘শুধু ঐশ্বরিয়া না, এমন আরো আটজনকে নিয়ে প্রচারিত গুজব আপনাকে বিভ্রান্ত করবে।’
 
প্রভাবশালী ভারতীয় মিডিয়া দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসও এ বিষয়ে যেন কিছুই জানে না। তারাও কোন সংবাদ কাভারেজ দেয়নি। তাহলে কেন হলো এমন সংবাদ, কারাই বা করলো! মূলত জুম টিভি তাদের গোসিপের উপকরণ হিসেবে সংবাদটি করে, পরে অন্যান্য মিডিয়া তা অনুসরণ করেই সংবাদটি প্রকাশ করেছে। 
 
উল্লেখ্য, গত বুধবার বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন আত্মহত্যার চেষ্টা করেছেন, শিরোনামে খবর প্রকাশিত হয়। আর তা নিয়েই তোলপাড় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো। জানাজানির ভয়ে হাসপাতালে ভর্তি না করে বাড়িতেই পারিবারিক চিকিৎসককে ডেকে এনেছিল বচ্চন পরিবার।
 
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটি মুক্তি পাওয়ার আগে থেকেই শ্বশুর বাড়ির সদস্যদের সঙ্গে মনোমলিন্য চলছিল ঐশ্বরিয়ার। শাশুড়ি জয়া বচ্চন তো প্রকাশ্যেই তার সমালোচনা করেছিলেন। রণবীর কাপুরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে  অভিনয় ভালোভাবে নিতে পারেননি তারা। এসব কারণেই কি অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার পথ বেছে নিতে গিয়েছিলেন সাবেক এই বিশ্বসুন্দরী!
 
তবে এ বিষয়ে এখন পর্যন্ত ঐশ্বরিয়া কিংবা স্বামী অভিষেক বচ্চন কোন রকম প্রতিক্রিয়া-মন্তব্য করেন নি। উপরন্তু অভিষেককে চেলসির খেলা নিয়ে টুইটারে মাততে দেখা গেছে।
 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top