বকশীগঞ্জে মেডিকেল কলেজের সেই মেধাবী ছাত্র রাসেলকে বই প্রদান

G M Fatiul Hafiz Babu

সেবা ডেস্ক: বকশীগঞ্জ পৌর এলাকার দড়িপাড়া গ্রামের কৃতি শিক্ষার্থী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে চান্স পাওয়া মেধাবী ছাত্র রাসেল মাহমুদকে ১ম বর্ষ ও ২য় বর্ষের সকল টেক্সট বই এবং মেডিকেলের পোশাক প্রদান করা হয়েছে।

বকশীগঞ্জ তরুন প্রজন্ম সংসদের একটি প্রতিনিধি দল তাদের সংগঠনের পক্ষ থেকে রোববার বিকালে ওই মেধাবী ছাত্র রাসেল মাহমুদের হাতে বই এবং পোশাক তুলে দেন

বকশীগঞ্জ তরুন প্রজন্ম সংসদের প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মেহেদী মুস্তাক, মো. তৈয়বুর রহমান তারেক,মো. নুরুল্লসাহ , মো. আল আমিন ও মো. মাসুুম বিলস্নাহ ।

রাসেল মাহমুদ মেডিকেলে চান্স পাওয়ার পর অর্থের অভাবে যখন ভর্তি হতে পারছিলেন না তখন বকশীগঞ্জ ইউএনও আবু হাসান সিদ্দিকের সহযোগিতায় তার মেডিকেলে ভর্তির ব্যবস্থা হয়।

 রাসেল মাহমুদের ভর্তির ব্যাপারে স্থানীয় ও বিভিন্ন এলাকার দানশীল ব্যক্তিরা তার পাশে দাড়ান।

এরই অংশ হিসেবে বকশীগঞ্জ তরুন প্রজন্ম সংসদ রাসেল মাহমুদকে বই কিনে দেয়ার প্রতিশ্রুতি দেন।

 এর আগেও ভয়াবহ বন্যায় বকশীগঞ্জ তরুন প্রজন্ম সংসদের সদস্যরা বানভাসীদের পাশে দাড়িয়ে বর্ন্যাতদের মাঝে খাবার বিতরণ করেন
   

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top