সেবা ডেস্ক: অবশেষে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত ও প্রতিষ্ঠান কর্তৃক নিয়োগকৃত শিক্ষকদের অনলাইনে এমপিওভুক্তির আবেদন করার জন্য আবেদন পদ্ধতিতে কিছু পরিবর্তন এনেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। বেসরকারি স্কুল,কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের অনলাইনে এমপিও আবেদন পদ্ধতি পাঠকদের জন্য প্রকাশ করা হলো।
