নিউ লুকে ‘রেইস’ এ হাজির শাহরুখ: ট্রেলার প্রকাশ

Unknown
সেবা ডেস্ক:  শাহরুখ খান নিজের বেশভূষা-স্টাইলে এনেছেন বেশ পরিবর্তন, রেখেছেন স্টাইলিশ দাড়ি, চোখে সুরমা। এ এক অন্যরকম শাহরুখের উপস্থিতিতে আসছে ‘রেইস’।
 
গতকাল ৬ ডিসেম্বর প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলি এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে শাহরুখের আলোচিত নতুন সিনেমা ‘রেইস’ এর ট্রেলার। আর তাতেই ধুন্দমার মারদাঙ্গা অবস্থায় দেখা গেল মিস্টার খানকে। তিনি এখানে হাজির হচ্ছেন গুজরাটের একজন শীর্ষ ডনের চরিত্রে।
প্রেমিকা হিসেবে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান থাকছেন। আর আইটেম গার্ল হিসেবে সানি লিওনের কথা না বললেও হয়তো চলবে।
 
তবে অন্যতম আকর্ষণ হিসেবে কিন্তু থাকছেন জনপ্রিয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। দারুণ কিছু সংলাপে মজে যাবেন দর্শক খুব সহজেই।অনেকেই দাবি করছেন, আসছে বছরের সেরা ছবিটি বছরের শুরুতেই পেতে যাচ্ছে বলিউড।
 
রাহুল ধোলাকিয়া পরিচালিত খান সাহেবের এ নতুন সিনেমা মুক্তি পাবে আগামী বছরের ২৫ জানুয়ারি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top