ডেসটিনির এমডি ও চেয়ারম্যানের মুক্তির দাবিতে বিশেষ আলোচনা সভা।

Unknown
২৪.১২.১৬ রোজ শনিবার বিকাল ৪ টায় রাঙ্গুনীয়া উপজেলা ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন এর উদ্যোগে রাঙ্গুনীয়া পৌরসভার ১৬তম মিটিং অনুষ্ঠিত হয়।

প্রোগ্রাম সঞ্চালনা করেন নুরুল আলম, সভাপতিত্ব করেন মো. শফিউল আলম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনীয়া উপজেলা ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন এর সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সদস্য আব্দুল করিম টিপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনীয়া উপজেলা ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন এর দপ্তর সম্পাদক তড়িৎ কান্তি চৌধুরী ও আই,টি সম্পাদক খোরশেদ আলম নয়ন।

প্রোগ্রামে উপস্থিত সদস্যগন ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন এর প্রতিষ্ঠাতা জনাব ইন্জি. নাজিম উদ্দিন জুয়েল স্যারের পিতার মৃতুতে তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন, এবং মরহুমের আত্বার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সেই সাথে সাথে রাঙ্গুনীয়া উপজেলা ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন ( ডেসটিনি ২০০০লিঃ এর প্লাটিনাম ডিসট্রিবিউটর) এর দুর্দিনের ত্যাগী লিডার বাবলা বণিক এর অকাল মৃতুতে রাঙ্গুনীয়া উপজেলা ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন এর সদস্যরা শোক প্রকাশ করেন।

উপস্তিত সকল সদস্যগন এই শোকাহত দিনে তাদের কর্ম পরিধি খুব বেদনাদায়ক বলে মনে করেন এবং তারা বলেন আমাদের স্বপ্ন কে যারা নষ্ট করেছে তাদের বিচার আল্লাহ করবে। কিন্তু আমাদের দাবি এক টি, রফিকুল আমিন ও মোহাম্মদ হোসাইন স্যারের মুক্তি চাই, আমাদের টাকা রফিকুল আমিনের কাছে নিরাপদ। ডেসটিনির সকল ব্যাংক একাউন্ট খুলে দিয়ে ডেসটিনির সকল ব্যবসায়িক কার্যক্রম চালু করার জোড় দাবি জানান।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top