বাঁশখালী ডিএসএমএফ গ্রীন’র সাপ্তাহিক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Unknown
শিব্বির আহমদ রানা, বাঁশখালী, চট্টগ্রাম:  ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার উদ্যোগে ২৩ শে ডিসেম্বর ২০১৬ রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় বাঁশখালী ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীণের অফিসে, ডেসটিনির এমডি ও চেয়ারম্যান স্যারের নিঃশর্ত মুক্তি, সকল জব্দকৃত ব্যাংক একাউন্ট খুলে দেওয়া এবং পুনরায় ডেসটিনি গ্রুপের ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার দাবীতে গুরুত্বপূর্ন আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন  জনাব মৌলানা মো. কলিম উল্লাহ।

পবিত্র গীতা থেকে পাঠ করেন জনাব রঞ্জিত কান্তি দেব দাশ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীণ চট্টগ্রাম বিভাগীয় সদস্য জনাব এম এন আবছার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাঞ্চন চৌধুরী পিএসডি, সদস্য ডিএসএমএফ গ্রীণ, চট্টগ্রাম বিভাগ ও খানখানাবাদ  ইউপি'র সাবেক চেয়ারম্যান ও ডিএসএমএফ গ্রীণ এর বাঁশখালী থানা শাখার সদস্য জনাব গাজী সিরাজুল মোস্তাফা।

আলোচনা শেষে ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ইন্জি. মো. নাজিম উদ্দীন জুয়েল স্যারের মরহুম পিতার আত্মার মাগফেরাতের জন্য দোয়া প্রার্থনা ও মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন জনাব মৌলানা মো. কলিম উল্লাহ।

আলোচনা সভা পরিচালনা করেন দৈনিক ডেসটিনি পত্রিকার বাঁশখালী প্রতিনিধি ও ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীণ বাঁশখালী থানার সদস্য শিব্বির আহমদ রানা।
আলোচনা সভায় সভা প্রধান ছিলেন ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীণ এর বাঁশখালী থানার সভাপতি রঞ্জিত কান্তি দেব দাশ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top