ইসতিয়াকের বাবার স্বপ্ন পূরন হল না !

Unknown
এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: আশা ছিল উচ্চ শিক্ষিত বানাবেন ছেলেকে। বাবার সেই স্বপ্ন আর পূরন হল না। বাবার আগেই পরপারে চলে গেল বুকের ধন প্রিয় পুত্র অষ্টম শ্রেনীর ছাত্র ইসতিয়াক (১৫)। সে শেরপুরের নালিতাবাড়ী শহরের ফরিদ আহমেদের একমাত্র সন্তান। পরিবার ও এলাকাবাসীর সূত্রে, গতকাল শুক্রবার ময়মনসিংহে সহপাঠির ছুরিকাঘাতে খুন হয় ইসতিয়াক। শনিবার দুপুরে ইসতিয়াকের লাশ নালিতাবাড়ীতে নিয়ে আসলে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। পরে পৌর শহরের গড়কান্দা জামে মসজিদ প্রাঙ্গনে ইসতিয়াকের প্রথম নামাজে জানাজার পর সন্ধ্যায় উপজেলার নিচপাড়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে নিচপাড়া কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। ইসতিয়াকের বাবা ফরিদ আহমেদ নালিতাবাড়ী পৌর শহরের কাপড় ব্যবসায়ী। তার ছেলে ইসতিয়াক অষ্টম শ্রেণিতে নালিতাবাড়ী তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়ত। ছেলের স্বপ্ন পূরণ করতেই মা-বাবা তাকে ময়মনসিংহের সিটি কলেজিয়েট স্কুলে ভর্তি করান। মাকে নিয়ে ইসতিয়াক ময়মনসিংহ শহরের নওমহল এলাকায় ভাড়া বাসায় থাকত। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের নতুন বাজার সিটি কলেজ মাঠে সহপাঠির ছুরিকাঘাতে ইসতিয়াক আহমেদ খুন হয়।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top