নারীর অধিকার প্রতিষ্ঠায় পুরুষের মানসিকতার পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি

Unknown
সেবা ডেস্ক:  সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠায় পুরুষের মানসিকতার পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, বিশ্বে একটি সমৃদ্ধ দেশ হিসাবে বাংলাদেশকে গড়ার জন্য নারী ও পুরুষের যৌথ প্রচেষ্টা প্রয়োজন। 
 
রাষ্ট্রপতি বলেন, সমাজে নারীর উন্নয়নে অনেক অগ্রগতি হয়েছে, তবে তাদের অধিকার এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। এ কারণে আমাদের বিশেষ করে পুরুষদের মানসিকতার পরিবর্তন করতে হবে। 
 
আজ সোমবার লালমাটিয়া মহিলা কলেজের দু’দিন ব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 
রাষ্ট্রপতি ভাষা আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে নারীর ভূমিকার উল্লেখ করে বলেন, ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধের আহ্বানের পর নারীরা বিশেষ করে নারী শিক্ষার্থীরা সংগ্রাম পরিষদ গঠন করেছিলেন। এরপর মুক্তি যুদ্ধ শুরুর পর অনেক নারী যুদ্ধে অংশ নেন। অনেক নারী যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি সহায়তার হাত প্রসারিত করেন। যুদ্ধের সময়ে অনেক নারী নির্যাতনের শিকার হন। জাতি মুক্তিযুদ্ধে নারীদের এই অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। 
 
তিনি বলেন, এখন দেশে বিদেশে নারীর উন্নয়ন হচ্ছে। তাদের উপস্থিতি এখন রাজনীতি, অর্থনীতি এবং শিল্প সংস্কৃতি ও খেলাধুলাসহ সর্বত্র লক্ষ্য করা যাচ্ছে। 
 
তিনি বলেন, প্রধানমন্ত্রী, স্পিকার, সংসদে বিরোধী দলীয় নেতা, সংসদ উপনেতা এবং মন্ত্রিসভায় নারী সদস্যরাই কেবল মাত্র নারীর ক্ষমতায়নে একমাত্র উদাহরণ নয়, তারা তদের মেধা, দক্ষতা, সাহস দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। রাষ্ট্রপতি বলেন, এমনকি বিচার বিভাগ, প্রশাসন ও সশস্ত্র বাহিনীর মতো চ্যালেঞ্জিং পেশায়ও তারা দক্ষতা ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 
 
রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার নারী শিক্ষা বিস্তারে এবং তাদের ক্ষমতায়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। জাতিসংঘ নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ভূমিকার জন্য তাকে প্লানেট প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন অ্যাওর্য়াড এবং এজেন্ট অব চেঞ্জ অ্যাওর্য়াড প্রদান করেছে। -বাসস।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top