লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

S M Ashraful Azom
নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সিএনজি চালিত অটো রিকশা নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সোহেল (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। সে একই উপজেলার উদমারা গ্রামের মোঃ খোকনের ছেলে। ঘন কুয়াশার কারনে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ভোরে রায়পুর- বাসাবাড়ি- হায়দরগঞ্জ সড়কের উদমারা গ্রামের এ দুর্ঘটনা ঘটে।
৯ নং দক্ষিন চর আবাবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাছির উদ্দিন বেপারী জানায়, গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস'লেই অতিরিক্ত রক্তক্ষরনে অটোরিকশার সামনে বসা সোহেলের মৃত্যু হয়। এসময় চালক কাউছার গুরুতর আহত হয়। প্রথমে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস'্য কমপ্লেক্‌্র পরে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া চালক কাউছারের অবস'া আশংকাজনক বলে জানা যায়।

ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান