সেবা ডেস্ক: ‘ব্র্যান্ড যদি পোশাকের দাম বাড়ায় তাহলে আমি পোশাক মালিকদের বাধ্য করবো শ্রমিকের মজুরি বাড়িয়ে দিতে’ এই মন্তব্য করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক। নেদারল্যান্ডভিত্তিক সংগঠন ফেয়ার ওয়্যার ফাউন্ডেশন (এফডব্লিউএফ)-এর বাংলাদেশের রফতানিমুখী গার্মেন্ট কারখানায় কর্মরত শ্রমিকের জন্য ‘সোশ্যাল ডায়ালগ, ওয়েজেস এন্ড জেন্ডার’ শীর্ষক একটি জাতীয় গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।
মঙ্গলবার অনুষ্ঠানে ডেইলি স্টার ভবনে গোলটেবিল বৈঠকে এই সব কথা বলেন প্রতিমন্ত্রী। নেদারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ফেয়ার ওয়ার ফউন্ডেশন এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মজিবুল হক। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইনস্টিটিউট বৈ লেবার স্টাডিস(বিলস)এর নিবার্হী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ,শ্রমিক নেতা আমিরুল হক আমিন, নারী উদ্যোগ কেন্দ্রের নিবার্হী পরিচালক মাসুদা খাতুন শেফালি। অনুষ্ঠানের শুরুতে এফডব্লিউএফ-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ বাবলুর রহমান ফেয়ার ওয়্যার ফাউন্ডেশন-এর পরিচিতি এবং কর্মপন্থা সম্পর্কে সকলকে অবহিত করেন।
প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক আরো বলেন, ‘শ্রমিকের শুধু অধিকার নয় তার দায়িত্ব সর্ম্পকেও সচেতন হতে হবে। আমাদের সকল বিভেদ-বৈষম্য ভুলে নারী-পুরুষ নির্বিশেষে সকলে মিলে আমরা নিজেদের ও দেশের উন্নয়ন সাধন করব। এ লক্ষ্যে পৌঁছানোর জন্য মালিক-শ্রমিক প্রতিনিধি-বায়ার ও সরকার সকলকে একত্রে কাজ করতে হবে।’ গোলটেবিল আলোচনা অনুষ্ঠানটি আজ ২০ ডিসেম্বর, ২০১৬ মঙ্গলবার সকাল ৯:৩০-১:০০ টা পর্যন্ত দি ডেইলি স্টার সেন্টারের এ.এস মাহমুদ সেমিনার হল-এ অনুষ্ঠিত হয়।
সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ শ্রমিকের জীবনধারণ উপযোগী মজুরী প্রদানের বিষয়ে বলেন, বাংলাদেশ সংবিধান অনুযায়ী রাষ্ট্রের দাযিত্ব হবে যৌক্তিক মজুরীর সাথে প্রত্যেক নাগরিকের কর্মসংস্থান করা এবং একই সাথে ব্র্যান্ডদের সঠিক মূল্য প্রদানের জন্য আইন প্রণয়ন করা। একজন শ্রমিক বাসাভাড়া ,খাওয়াসহ ভদ্রস্থ জীবন-যাপনের উপযোগি মজুরি দেয়ার দাবি করেন তিনি।
আমীরুল হক আমীন বলেন, ফ্যাক্টরীতে বিদ্যমান শ্রমিক সংগঠনের বিকল্প হিসাবে অংশগ্রহণকারী কমিটি হতে পারে না। বরং অংশগ্রহণকারী কমিটি সমস্যা সমাধানের জন্য শ্রমিক সংগঠনের সহযোগী হতে পারে।
