সেবা ডেস্ক: জীবন যুদ্ধে আর বয়সের ভারে প্রায় পরাজিত হতে চলেছে অন্ধ চাঁন সওদাগর (৬০) । অর্থের অভাবে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে ত্রিশ পারা কোরআনের হাফেজ অন্ধ চাঁন সওদাগর।
তবে একটু সহযোগিতা পেলে নিজের পায়ে দাঁড়াতে পারেন তিনি। একারণে তিনি সমাজের বিত্তবানদের সহযোগিতা কামণা করেছেন।
জানা গেছে, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের পূর্ব আমখাওয়া গ্রামের বাসিন্দা অন্ধ হাফেজ চাঁন সওদাগর। চার বছর বয়সে গুটি বসন্ত রোগে আক্রান্ত হয়ে তার দু’চোখ অন্ধ হয়ে যায়।
ছোটবেলায় এক হিতৈষি ইংরেজ মহিলার সহায়তায় দশম শেণি পর্যনত্ম লেখাপড়ার সুযোগ পান তিনি। অর্থের অভাবে পড়া-লেখা বন্ধ হলে ব্রেইল পদ্ধতি অনুসরণ করে ত্রিশ পারা কুরআনের হাফেজ হন এই অন্ধ।
এরপর অন্ধদের জন্য ব্রেইল পদ্ধতিতে পবিত্র আল কোরআন সহ অন্যান্য পাঠ্য বই লেখে জীবিকা নির্বাহ করত। কিন্তু' হঠাৎ একদিন ব্রেইল মেশিনটি অকেজো হয়ে পড়লে জীবিকা নির্বাহ বন্ধ হয়ে পড়ে।
মেশিনটি নষ্ট হলে এখন অনাহারে অর্ধাহারে দিনানিপাত করছেন অন্ধ হাফেজের পরিবার পরিজন। মানুষের কাছে হাত পেতে সংসার চালাতে হচ্ছে তার পরিবারের ।
অর্থের অভাবে একমাত্র ছেলেকেও ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করাতে পারেননি তিনি। সবমিলিয়ে চরম হতাশাগ্রস্থ হয়ে পড়েছে হাফেজ চাঁন সওদাগর।
তবে ব্রেইল মেশিনটি মেরামত করতে পারলে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে হবে না তাকে।
নষ্ট ব্রেইল মেশিনটি মেরামত করতে ১৫ হাজার টাকা প্রয়োজন । কোন দানশীল ব্যক্তির ১৫ হাজার টাকা বদলে দিতে পারে এক অন্ধ হাফেজের ভাগ্য ।
তাই তিনি সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন।
তাকে সাহায্য পাঠাবার ঠিকানা ঃ
হাফেজ চাঁন সওদাগর
প্রযত্নে-শিরিনা বেগম,
সঞ্চয়ী হিসাব নং-৬৯৪৯
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ জামালপুর শাখা
জেলা-জামালপুর
বিকাশ নম্বর-০১৭৬১৫৮৬৭৯১
