এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে রুপা জয় বাংলাদেশের মেয়েদের

Unknown
সেবা ডেস্ক:  এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে রুপা জয় করেছে বাংলাদেশের মহিলা দল।

মঙ্গলবার ইরানের তেহরানে অনুষ্ঠিত টুর্নামেন্টের ১০ মিটার এয়ার রাইফেলে মেয়েদের ইয়ুথ বিভাগে এক হাজার ২২৭.৫ স্কোরে রুপা জয় করে বাংলাদেশ।

এই দলের তিন শুটার হলেন- সৈয়দা হাসান, মাহফুজা জুই জান্নাত ও শারমিন আক্তার। তিন শুটারের মধ্যে সৈয়দা সর্বোচ্চ ৪১৩.৩ স্কোর করেন। জুই ৪০৯.৭ ও শারমিন ৪০৪.৫ স্কোর করেন। বাংলাদেশি শুটারদের মধ্যে বাছাইপর্ব পেরিয়ে ব্যক্তিগত পদকের লড়াইয়ে ফাইনালে ওঠা সৈয়দা চতুর্থ ও জুই সপ্তম হন। -বাসস।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top