মাহবুবুর রহমান,সিরাজগঞ্জ প্রতিনিধি : বৈদ্যুতিক তার টানানোর সময় গাছের ডালপালা কাটা ও আইনজীবীকে মারপিটের অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএমসহ ২৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আইনজীবী নজরুল ইসলাম বাদী হয়ে চীফ জুডিশিয়াল আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আব্দুল বারী ও জুনিয়র সহকারী প্রকৌশলী শ্রী অখিল চন্দ্র সরকারসহ মামলায় ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা হিসেবে আরও ১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। সিরাজগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পেশকার জাহাঙ্গীর হোসেন জানান, বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ১৯ জানুয়ারী আদেশের জন্য তারিখ নির্ধারন করেছেন। মামলায় বাদী উল্লেখ করেন, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত ২২ অক্টোবর সকালে বৈদ্যুতিক তার টানানোর জন্য আসামীরা যোগসাজসে বাদী নজরুল ইসলামের বাড়ির সীমানায় অবস্থিত গাছের ডালপালা কাটতে শুরু করেন। বিষয়টি জানার পর বাদী নজরুল ইসলাম ঘটনাস্থলে পৌছে বাধা দিলে তার উপর হামলা চালায়।
এতে তিনি আহত হন। বিষয়টি তিনি তাৎক্ষনিক সিরাজগঞ্জ পুলিশ সুপার, বেলকুচি থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তাকে অবগত করেন। পরে ওসির আদেশে এএসআই মোক্তার হোসেন ঘটনাস্থলে পৌছে উল্টো বাদী নজরুল ইসলামকে লাঞ্চিত ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে তাকে থানায় নিয়ে যায় বলে জানান।
কর্মকর্তাকে অবগত করেন। পরে ওসির আদেশে এএসআই মোক্তার হোসেন ঘটনাস্থলে পৌছে উল্টো বাদী নজরুল ইসলামকে লাঞ্চিত ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে তাকে থানায় নিয়ে যায় বলে জানান।
শারীরিক অসুস্থতার কারণে মামলার করতে বিলম্ব হয়েছে বলেও উল্লেখ করেছেন।