বগুড়ার আদমদিগি থানার উদ্যোগে "ডিএসএমএফ গ্রীনের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

S M Ashraful Azom
মো. শাহ আলম সিদ্দীক: ২৫.১২.২০১৬ রোজ রবিবার বিকাল ০৪ ঘটিকায় ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন বগুড়া জেলার অন্তর্গত আদমদিগি থানার উদ্যোগে "ডিএসএমএফ গ্রীনের প্রতিষ্ঠাতা  সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ নাজিমুদ্দিন জুয়েল স্যারের পিতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

জনাব মো. মুক্তাদির  রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. আইয়্যুব আলী, আহবায়ক ডিএসএমএফ গ্রীন আদমদিগি, বগুড়া। 

সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করে বিশেষ অতিথি জনাব মো. তারেক রহমান, যুগ্নআহবায়ক ডিএসএমএফ গ্রীন আদমদিগি, বগুড়া। 

এছাড়াও উক্ত আলোচনা সভায় অত্র থানার ডেসটিনি ২০০০লিঃ এর সাধারণ ক্রেতা,পরিবেশকগণ সহ সাধারণ বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন এবং বিনিয়োগকারীরা ডেসটিনির এমডি ও চেয়ারম্যান এর নিঃশর্ত মুক্তির দাবি করেন।

পরিশেষে ডিএসএমএফ গ্রীনের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার নাজিমুদ্দিন জুয়েল স্যারের পিতার অকাল মৃত্যুতে গভির শোক প্রকাশ করা হয়। মরহুমের আত্বার শান্তি চেয়ে বিশেষ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। সভাপ্রধান আঃ মান্নানের সমাপনি বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষাণা করা হয়।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top