সেবা ডেস্ক: বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপে হারের মুখ দেখলো বাংলাদেশ। রবিবার বিকালে মিরপুর ইনডোর স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পূর্ণ দর্শকের উপস্থিতে লড়াই করে হেরেছে বাংলাদেশ।
বাংলাদেশের খেলা উপলক্ষ্যে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করছেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-হানিফ এমপি ও সংসদ সদস্য ইলিয়াছ উদ্দিন মোল্লাহ।
বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ভলিবল কনফেডারেশনের সহ-সভাপতি সুনীল কুমার দাং’সহ অংশগ্রহণকারী দেশ সমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ। মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের মধ্য উৎসাহ প্রদান করেছেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা। বিকাল ৩ টায় প্রথম খেলায় মালদ্বীপ ৩-০ সেটে আফগানিস্তানকে পরাজিত করে। টুর্নামেন্টে এটি মালদ্বীপের ৩ খেলায় প্রথম জয়। অপর দিকে আফগানিস্থানের ৪র্থ খেলায় ৪র্থ পরাজয়।
পরে বিকাল ৫টায় অনুষ্ঠিত হয় স্বাগতিক বাংলাদেশ ও কিরগিস্থানের খেলাটি। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত খেলাটি খুবই উপভোগ্য হয়। পরিবর্তিত বাংলাদেশ হাড্ডা-হাড্ডি লড়াই করে কিরগিজস্থানের সাথে হারলেও দর্শকেরা খেলাটি খুবই উপভোগ করেছে। ফেডারেশনের সভাপতি নিজে মাঠের এ প্রান্ত হতে অপর প্রাপ্তে হেটে উপস্থিত দর্শক ও খেলোয়াড়দের উৎসাহ যুগিয়েছেন। খেলায় বাংলাদেশ ২৩-২৫, ২৫-২৪, ২৩-২৫, ২৫-২৩, ১৩-১৫ পয়েন্টে ২-৩ সেটে কিরগিজস্থানের কাছে পরাজিত হয়।