সেবা ডেস্ক: ম্যাচের একেবারে শেষ মুহূর্তে সের্হিও রামোসের গোলে বার্সেলোনার সঙ্গে ড্র করলো রিয়াল।
প্রথমার্ধে ছন্দ হারিয়ে ফেললেও বার্সেলোনা দ্বিতীয়ার্ধে জয়ের স্বপ্ন দেখছিল বার্সা। লুইস সুয়ারেসের গোল তাদের সে স্বপ্ন দেখাচ্ছিল। কিন্তু খেলার একেবারে শেষদিকে রামোসের গোলটি সে স্বপ্নটি ভেঙে দিল।
শনিবার কাম্প নউতে ১-১ গোলের এই ড্রয়ে শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে বার্সেলোনার ব্যবধান ৬ পয়েন্টই থাকল।
