জয়র্ধন পাল, চট্রগ্রাম: ২৫.১২.২০১৬ রবিবার বিকাল ০৪:০০ ঘটিকার সময় ডেসটিনি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও এমডি ড.মোঃ রফিকুল আমিন নিশর্ত মুক্তি ও সকল ব্যাংক হিসাব খুলে দেয়ার মাধ্যমে ডেসটিনিকে কাজ করার সুযোগ দেয়ার দাবিতে চট্টগ্রাম পাহাড়তলী থানা ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম (গ্রীন) উদ্দ্যেগে ৭৫ তম সাপ্তাহিক আলোচনা সভা চট্রগ্রাম পাহাড়তলী থানাতে ডেসটিনি ক্রয়কৃত নিজস্ব জায়গাতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাহাঙ্গীর আলম এর উপস্হাপনায় ও পাহাড়তলী থানার আহবায়ক সিদিক আহমেদ এর সভাপতিত্ব উক্ত আলোচনা সভা শুরু করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, ডিএসএমএফ গ্রীন সমন্বয় কমিটি সদস্য সচিব লিটন দাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, ডিএসএমএফ গ্রীন চট্টগ্রাম বিভাগীয় সদস্য মোঃ সেলিম ও ডিএসএমএফ গ্রীন চট্টগ্রাম বিভাগীয় সদস্য জয়র্ধন পাল (মিডিয়া)
অতিথিদের বক্তব্যে বলেন- ডেসটিনি ৪৫ লাখ পরিবারের প্রতিষ্টান, ডেসটিনি গ্রাহক ও বিনিয়োগকারীরা মেয়াদ শেষ না হওয়ার আগে টাকা ফেরত চাই না। ডেসটিনি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও এমডি ড. মোঃ রফিকুল আমিন নিশর্ত মুক্তি দিয়ে ডেসটিনি কার্যক্ষম চালু করার মাধ্যমে লাখ লাখ পরিবারকে বাচার সুযোগ দেয়া হোক। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ গুলো আনা হয়েছে আজ সব গুলো মিথ্যা প্রমাণিত হয়েছে। লাখ লাখ মানুষের কথা চিন্তা না করে কিছু হুলুদ মিডিয়ার মিথ্যা শিরোনামে ডেসটিনির কার্যক্ষম বন্ধ করে রাখা হয়েছে, আমরা মুক্তি চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, ডেসটিনি এমডি ও চেয়ারম্যানকে মুক্তি দিয়ে ডেসটিনি কার্যক্ষম চালু করার জন্য আপনার জরুরী হস্তক্ষেপ চাই, আমাদের বাচান।
