শেরপুরে শামসুজ্জামামান দুদু : আলোচনা যৌক্তিক জায়গায় পৌছাঁনো না পর্যন্ত আন্দোলন চলবে

Unknown
শেরপুর প্রতিনিধি: দীর্ঘ ১১ বছর পর শেরপুর জেলা বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর সোমবার শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল একাডেমী প্রাঙ্গনে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এতে প্রধান বক্তা ছিলেন দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

সম্মেলনে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামসুজ্জামান দুদু বলেন, আমরা মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে নাসিক নির্বাচনে অংশ গ্রহন করেছি। রাষ্ট্রপতির সাথে আলোচনা চলছে, আমরা আলোচনা এবং আন্দোলন সমান ভাবে চালিয়ে যাবো। আলোচনা যৌক্তিক জায়গায় পৌছাঁনো না পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

শেরপুর জেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।


শেরপুরে বিএনপির প্রতিনিধি সম্মেলন ও ত্রি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত !

শেরপুর প্রতিনিধি: শেরপুরে জেলা বিএনপির প্রতিনিধি সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর দুপুর ১২ টায় শহরের গৃর্দানারায়নপুরস' জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুল হক রুবেলের বাসায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। 

প্রধান বক্তা ছিলেন জাতীয় নির্বাহী কমিটির যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন, বিশেষ অতিথিদের মধ্যে যথাক্রমে উপস্থিত ছিলেন, জাতীয় নির্বাহী কমিটি (ময়মনসিংহ বিভাগ) সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেজ আলী মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক মো: শরিফুল আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী প্রমুখ। 

ত্রি -বার্ষিক কাউন্সিলে জেলার ৯টি ইউনিটের কাউন্সিলর ও বিপুল পরিমান নেতাকর্মীরা উপসি'ত ছিলেন। 

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top