নালিতাবাড়ীতে আমন চাল সংগ্রহ উদ্ভোধন

Unknown
শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ২৬ ডিসেম্বর সোমবার দুপুরে রাইছ মিল মালিকদের নিকট থেকে আমন চাল সংগ্রহের শুভ উদ্ভোধন করা হয়েছে।

উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, সরকার উপজেলার ৭৯ টি মিলের মধ্যে ৩৬টি মিল মালিকদের নিকট ১০৫৯.৭০০ মেঃ টন লক্ষ্যমাত্রা নির্ধারিত করে প্রতি কেজি ৩৩ টাকা দরে আমন চাল ক্রয়ে চুক্তিবদ্ধ হয়েছেন। এ আমন চাল সংগ্রহ চলবে ২০১৭ সালের মার্চ মাস পর্যন-।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক জিএম পাটোয়ারী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুল কাদের, ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ফজলুল হক, যুগ্ম সাধারন সম্পাদক মোশারফ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকার, রাইছ মিল মালিক সমিতির সভাপতি আব্দুস সামাদ প্রমুখ।

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top