সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় লিটন খান (২৬) নামের এক যুবক বিষপানে মৃত্যু হয়েছে। সে সলঙ্গা থানার রয়হাটি গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। স্থানীয়রা জানান-দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিল লিটন। সোমবার দুপুর ১২ টার দিকে তার নিজ ঘরে বিষ পানে আত্মহত্যা করে।
এ ব্যাপারে সলঙ্গা থানায় ইউডি মামলা হয়েছে।