সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় হেরোইন সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সলঙ্গা থানা পুলিশ। ররিবার রাত সাড়ে ৮টার দিকে থানার খেইসর গ্রামের আতিক হাসানের বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ তাদের আটক করেছে। আটককৃতরা হলো তাড়াশ উপজেলার মাধবপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আমিরুল ইসলাম (২৭),সলঙ্গা থানার আগরপুর গ্রামের শাহজাহানের ছেলে জাকিরুল আলম (২৭) ও খেইসর গ্রামের শফিউল ইসলামের ছেলে আতিক হাসান (২৫)। সলঙ্গা থানার উপ-পরিদর্শক মেহেদী হাসানের নেতৃত্বে এসআই আব্দুল মান্নান ও এ এসআই সারোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
সলঙ্গা থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান জানান, রবিবার রাতে সলঙ্গা থানার খেইসর গ্রামের আতিক হাসানের বাড়িতে মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩গ্রাম হেরোইন, গাজা ,হেরোইন সেবনের সরঞ্জাম সহ ৩ জনকে আটক করা হয়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের সোমবার দুপুরে তাদের আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।