সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫

Unknown

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক র্দুঘটনায় ২ জনরে মৃত্যু হয়েছে।  আহত হয়েছে অন্তত ১৫ জন। এদের মধ্যে ২ জনরে পরচিয় পাওয়া গেছে।

 নিহতরা হলো, রাজগঞ্জ উপজেলার দেওভোগ গ্রামের সিদ্দীক হোসেন (৪৫) ও কাজীপুর উপজেলার ভানুডাঙ্গা গ্রামের ইনসাব আলীর ছেলে ভ্যান চালক আঃ লতিফ (২৫)। ঘটনাটি ঘটেছে, সোমবার বেলা সাড়ে ১২ টায় ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার ঘূড়কা বাজার এলাকায় । পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১২টার সময় ঘুরকা বাজারে একটি বাস থামিয়ে যাত্রী উঠাচ্ছিল। এমন সময় ঢাকাগামী খালেক এন্টারপ্রাইজ নামের একটি কোচ থামানো বাসটিকে পিছন থেকে ধাক্কাদিলে এ দুর্ঘটনা ঘটে । 

এসময় আহত হয়ছেে অন্তত ১৫ জন। তাদের রাজগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে । হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top