ধর্ষণের শিকার হয়েছিলেন মার্কিন পপ তারকা লেডি গাগা

Unknown
সেবা ডেস্ক:  ধর্ষণ সমাজের একটি মারাত্মক ব্যাধি। একমাত্র ভুক্ত ভোগীরাই জানে এর ভয়াবহতার কত রূপ। আর এই ধর্ষণের শিকার থেকে বাদ যাননি খোদ মার্কিন পপ তারকা লেডি গাগাও। তিনিও নাকি ১৯ বছর বয়সে ধর্ষিত হয়েছিলেন। তেমনটাই মঙ্গলবার এক বার্তায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।

লেডি গাগা সম্প্রতি নিউইয়র্কের একটি আশ্রমে পরিদর্শন করতে গেলে সেখানে একপর্যায় নিজের ধর্ষণের কথা সবার সাথে শেয়ার করেন। অবশ্য ওই আশ্রমটিতে যারা থাকেন তারা কোন না কোন সময় ভয়াবহ ঘটনার সম্মুখীন হয়েছিলেন। এরা সবাই ধর্ষণ কিংবা বড় ধরনের কোন বিপদের ভুক্তভোগী। যার কারণে এখন তারা মানসিক অস্থিরতায় ভুগছেন।

৩০ বছর বয়স্ক গাগা এ বিষয়ে জানান, ১৯ বছর বয়সে এক সঙ্গীত প্রযোজক দ্বারা তিনি ধর্ষিত হয়েছিলেন। এর কারণে মানসিক পীড়ন এখনো তাকে ভোগায়। পরিবার এবং ডাক্তারদের সেবার কারণে সে অবশ্য ভালো আছে। এর থেকে মুক্তি পেতে মেডিটেশনও করেন। তারপরও তিনি প্রতিদিন মানসিক পীড়ায় থাকেন বলেও জানান। দুই বছর আগে অবশ্য নিজের ধর্ষণের কথা প্রথম জানিয়েছিলেন গাগা।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top