নকলায় অভিবাসী দিবস পালিত

S M Ashraful Azom
এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ ডিসেম্বর রবিবার দুপুরে নকলা উপজেলা পরিষদের সামনে থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী, বিশেষ অতিথি নকলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার ও দেওয়ান কহিনুর, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা লায়লা তাসনিম প্রমুখ উপসি'ত ছিলেন।

ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান