কুড়িগ্রাম লিটন হত্যার প্রতিবাদে আওয়ামীলীগের সমাবেশ মিছিল

S M Ashraful Azom
  ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি ঃ ০২.০১.২০১৭ঃ

গাইবান্ধার আওয়ামীলীগের দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার প্রতিবাদে সোমবার দুপুরে জেলা আওয়ামীলীগের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঘোষপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জাফর আলী, আওয়ামীলীগ নেতা আমান উদ্দিন মঞ্জু, শেখ বাবুল, সাঈদ হাসান লোবান, হাজী আবুল কালাম আজাদ, আনছুর রহমান চান্দ, জেলা যুবলীগের আহবায়ক অ্যাডভোকেট রুহুল আমিন দুলাল, জেলা ছাত্রলীগের সভাপতি ওয়াহেদুন্নবী সাগর, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাকিব প্রসুখ। বক্তারা অবিলম্বে লিটন হত্যায় জড়িতদের গ্রেফতার করে ফাঁসির দাবী জানান।

পরে একটি বিক্ষোভ মিছির শহর প্রদক্ষিণ করে।  
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top