দেশের দর্শকদের জন্য বাংলাদেশে ডাউনলিংককৃত বিদেশি টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। ‘কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন-২০১৬’ এর ধারা ১৯ এর ১৩ নং উপধারার আলোকে এ নির্দেশ দেয়া
হয়।
এ নির্দেশনা ভঙ্গকারী সংশ্লিষ্ট বিদেশি টিভি চ্যানেল ডিস্ট্রিবিউশনের বিরুদ্ধে অনাপত্তি ও অনুমতি এবং লাইসেন্স বাতিলসহ আইনানুযায়ী অন্যান্য শাস্তির ব্যবস্থা নেয়া হবে।
সোমবার তথ্য মন্ত্রণালয়ের এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট বিদেশি টিভি চ্যানেল সম্প্রচারের অনাপত্তি, অনুমতি এবং লাইসেন্স বাতিলসহ আইনানুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। সূত্র বাসস।