বকশীগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ

G M Fatiul Hafiz Babu
  জিএম ফাতিউল হাফিজ বাবুঃ

জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের বায়ানপাড়া গ্রামের ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ৬ টি পরিবারকে ৫ হাজার টাকার একটি করে চেক প্রদান করা হয়।

অনুদানের চেক প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তা মো. আবু হাসান সিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম আবু সায়েম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ২২ নভেম্বর বায়ানপাড়া গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডে শরফত আলী, উৎসব মিয়া, সাইফুল মিয়া সহ ৬ টি পরিবারের বসতঘর সহ প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top